আলমগীর (জন্ম: ৩ এপ্রিল ১৯৫০) বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক। বাংলা চলচ্চিত্রের চিরসবুজ এই নায়ক সর্বোচ্চ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পারিবারিক টানাপোড়েন ও সামাজিক গল্পভিত্তিক চলচ্চিত্রে তাঁর অভিনয় ছিল অনন্য। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাবানার সঙ্গে তাঁর জুটি ছিল দর্শক জনপ্রিয়তার শীর্ষে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ছবির জুটি হিসেবে তাঁদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো হলো — নিষ্পাপ, নির্মম ও একটি সিনেমার গল্প। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ভাত দে, ক্ষতিপূরণ, মরণের পরে, পিতা মাতা সন্তান, সত্য মিথ্যা, পোকা মাকড়ের ঘরবসতি, দেশপ্রেমিকসহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।
প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র
প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র
প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র
টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যরে কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ
টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যরে কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ
চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম
সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র
ওয়েব সিরিজ