১/১০

দুই টেস্টের সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড কার?

Qiuz answer

১৯৯৭ সালে ভারতের বিপক্ষে তিন ইনিংসে ৫৭১ রান করে ওয়ালি হ্যামন্ডের (৫৬৩) রেকর্ড ভাঙেন লঙ্কান তারকা।

অ্যান্ডি ফ্লাওয়ার

উইয়ান মুল্ডার

ওয়ালি হ্যামন্ড

সনাৎ জয়াসুরিয়া

২/১০

১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো প্রথম স্প্রিন্টার কে?

Qiuz answer

১৯৬৮ সালে অফিশিয়ালি ইতিহাসের প্রথম মানব হিসেবে ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার শেষ করেন এই মার্কিন অ্যাথলেট।

কার্ল লুইস

জিম হাইন্স

বেন জনসন

সিলভিও লিওনার্ড

৩/১০

উইকেটকিপারদের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে?

Qiuz answer

এশিয়া একাদশ ও শ্রীলঙ্কার হয়ে ৪৪০টি ক্যাচ নিয়েছেন জয়াবর্ধনে। ৩৬৪ ক্যাচ নিয়ে দুইয়ে পন্টিং।

জো রুট

জ্যাক ক্যালিস

মাহেলা জয়াবর্ধনে

রিকি পন্টিং

৪/১০

বিলুপ্ত ফিফা কনফেডারেশনস কাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কারা?

Qiuz answer

মহাদেশীয় চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। দুবার জিতে দুইয়ে ফ্রান্স।

আর্জেন্টিনা

জার্মানি

ফ্রান্স

ব্রাজিল

৫/১০

কোন বোলার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে চারটি মেডেন পেয়েছেন?

Qiuz answer

নিউজিল্যান্ডের পেসার ফার্গুসন ছাড়াও কানাডার সাদ বিন জাফর ও হংকংয়ের আয়ুশ শুক্লা ৪টি মেডেন পেয়েছেন এক ম্যাচে।

অজন্তা মেন্ডিস

লকি ফার্গুসন

লাসিথ মালিঙ্গা

সোহেল তানভীর

৬/১০

কিংবদন্তি বক্সিং লড়াই ‘রাম্বল ইন দ্য জাঙ্গলে’ মুহাম্মদ আলীর প্রতিপক্ষ কে ছিলেন?

Qiuz answer

১৯৭৪ সালে কঙ্গোর কিনসাসায় আলোচিত এই ম্যাচে ফোরম্যানকে নকআউট করেন ‘আন্ডারডগ’মুহাম্মদ আলী।

জর্জ ফোরম্যান

জো ফ্রেজিয়ার

লিওন স্পিংকস

ল্যারি হোমস

৭/১০

দুই টেস্টের সিরিজে সবচেয়ে বেশি উইকেট কার?

Qiuz answer

২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩ উইকেট নিয়ে সতীর্থ মুরালির রেকর্ড ভাঙেন লঙ্কান বাঁহাতি স্পিনার হেরাথ।

অনিল কুম্বলে

ইরফান পাঠান

মুত্তিয়া মুরালিধরন

রঙ্গনা হেরাথ

৮/১০

উন্মুক্ত যুগে দুজন খেলোয়াড় টানা পাঁচবার উইম্বলডন জিতেছেন। একজন রজার ফেদেরার, অন্যজন কে?

Qiuz answer

১৯৭৬ থেকে ১৯৮০ পর্যন্ত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হন সুইডিশ তারকা বোর্গ।

নোভাক জোকোভিচ

পিট সাম্প্রাস

বরিস বেকার

বিওর্ন বোর্গ

৯/১০

টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড কার?

Qiuz answer

১৯৩৬–৩৭ মৌসুমে অ্যাশেজে ৮১০ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্র্যাডম্যান।

গ্যারি সোবার্স

গ্রাহাম গুচ

ডন ব্র্যাডম্যান

সুনীল গাভাস্কার

১০/১০

ফিফা র‍্যাঙ্কিংয়ের পুরুষ বিভাগে কখনোই এক নম্বর ছিল না কোন দেশটি?

Qiuz answer

এখন পর্যন্ত আটটি দেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে, এদের মধ্যে নেই ইংল্যান্ড। ইংল্যান্ডের সর্বোচ্চ অবস্থান তৃতীয়।

ইতালি

ইংল্যান্ড

নেদারল্যান্ডস

বেলজিয়াম

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।