বন্ধুসভা মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রশ্ন থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

কুইজ সংক্রান্ত যেকোনো বিষয়ে বন্ধুসভার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পুরস্কার
কুইজে সেরা ১৭ জন পাবেন মোট ৩০,০০০ টাকার বই
প্রথম বিজয়ী— ১০,০০০ টাকার বই দ্বিতীয় বিজয়ী— ৫,০০০ টাকার বই পরবর্তী ১৫ জন— প্রত্যেকে ১,০০০ টাকার বই
বিস্তারিত নিয়মাবলিতে দেখুন

নিয়মাবলি

  • অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করে প্রতিযোগীকে অংশ নিতে হবে।
  • নিবন্ধনকারীর সম্পূর্ণ নাম (বাংলা) অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সঙ্গে মিল থাকতে হবে, অন্যথা বিজয়ী হলেও পুরস্কার বাতিল ঘোষণা করা হবে।
  • কুইজের প্রশ্ন থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে।
  • প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
  • সবচেয়ে বেশি উত্তরদাতাদের লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের ঘোষণা করা হবে।

সময়

  • কুইজ চলবে: ২৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত। যেকোনো সময়।

অংশগ্রহণের পদ্ধতি

  • নিবন্ধনের সময় অংশগ্রহণকারীর নাম অবশ্যই বাংলায় দিতে হবে।
  • পরীক্ষা চলাকালে ওয়েব ব্রাউজারের পরীক্ষা ট্যাব ছাড়া অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না।
  • একই ওয়েব ব্রাউজারে পরীক্ষা দেওয়ার পর ওই ওয়েব ব্রাউজারে আবার পরীক্ষা দেওয়া যাবে না।
  • ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মধ্যে যেকোনো সময় সরাসরি কুইজে অংশগ্রহণ করা যাবে।
  • নিবন্ধনের তথ্য বন্ধুসভার কাছে সংরক্ষিত থাকবে।